Homeবানিজ্যমেহেরপুরে ওয়ালটন ফ্রিজ কিনে ২০লাখ টাকা পুরস্কারে কলেজ ছাত্র

মেহেরপুরে ওয়ালটন ফ্রিজ কিনে ২০লাখ টাকা পুরস্কারে কলেজ ছাত্র

স্টাফ রিপোর্টার, মেহেরপুর।
মেহেরপুরের গাংনীতে ওয়ালটন শো-রুম সাজু এন্টার প্রাইজ থেকে ফ্রিজ ক্রয় করে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন উপজেলার রায়পুর ইউনিয়নের বাথানপাড়া গ্রামের কলেজ ছাত্র রাশেদ।
গত ২৭ অক্টোবর-২০২৪ ডাবল মিলিয়ন অফার চলাকালীন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পুরস্কার পান তিনি।
সোমবার (১১ নভেম্বর), বিকেলে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খাঁন রাশেদের হাতে চেক তুলে দেন। পুরস্কার বিজয়ী রাশেদ গাংনী সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও বাথানপাড়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের ছেলে।
গাংনীর ওয়ালটন শো-রুম সাজু এন্টার প্রাইজের মালিক মাহবুবুল বারী সাজু জানিয়েছেন, রাশেদ ওয়ার এইচ ফাইভ মডেলের একটি ফ্রিজ ক্রয় করে ডাবল মিলিয়ন অফারে ২০ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খাঁনসহ ওয়ালটনের কর্মকর্তারা তার হাতে চেক তুলে দিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ২০ লাখ টাকা অফার। এই অফার ৩১ ডিসেম্বর-২০২৪ পর্যন্ত চলবে তবে কর্তৃপক্ষ চাইলে সময় বৃদ্ধি হতে পারে।
পুরস্কার বিজয়ী কলেজ ছাত্র রাশেদ জানান, ২০ লাখ টাকা দিয়ে পড়াশুনার পাশাপাশি জমি ক্রয় করে নিজেদের ভাগ্য বদলের চেষ্টা করবেন।
পুরস্কার বিতরণ উপলক্ষে এর পূর্বে গাংনী বাজারের ওয়ালটন শো-রুম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে শেষ হয়। পরে মঞ্চে সংগীত পরিবেশন করে শিল্পীরা।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ডিস্ট্রিবিউটর টেওয়ার্কের হেড অব সেলস্ ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহমেদ, এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক এবং ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শো-রুম সাজু এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মাহাবুবুল বারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments