HomeUncategorizedগলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদক আইনে মামলা।

গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদক আইনে মামলা।

তারিখ: সোমবার ৭ সেপ্টেম্বর ২০২৬।

মোঃ হেলাল উদ্দীন

পটুয়াখালী জেলা প্রতিনিধ :

 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মোছা. হাজেরা (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ৬ সেপ্টেম্বর ২০২৬ গলাচিপা থানার এসআই (নিঃ) মো. মাসুদুর রহমান রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ টোল ঘর সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় শান্তিবাগ টোল ঘরের পাশে হাজেরার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ২০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা রাখার অভিযোগে মোছা. হাজেরা (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাজেরা গলাচিপা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাচ্চু মাতুব্বর।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে গলাচিপা থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় গলাচিপা থানার মামলা নং-২১, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১৯(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্থানীয় সচেতন মহল স্বাগত জানিয়েছে। তাদের মতে, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখা প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments