HomeUncategorizedবড়াইগ্রামে শহীদ সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া...

বড়াইগ্রামে শহীদ সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার,রাজশাহী

 

নাটোরের বড়াইগ্রামে শহীদ সানাউল্লাহ নুর বাবুর ১৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কাঁঠালিয়া(কাটাশকোল) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি ও সকল অঙ্গ সংগঠন

এর উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা শহীদ সানাউল্লাহ নুর বাবুর স্মৃতিচারণ করে তাঁর আত্মত্যাগের কথা তুলে ধরেন। তারা তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ সানাউল্লাহ নুর বাবুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

শাহাদাৎ বার্ষিকী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আশরাফ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ১নং জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী আকবর, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ,

বড়াইগ্রাম উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ ফিরোজ হোসেন মঞ্জু,উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা আব্দুল মজিদ, ১নং জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, মাঝগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও এমপির প্রতিনিধি মোঃ হান্নান সরকার, জোয়াড়ী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদেক হোসেন, হারোয়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন,কাটাশকোল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রবিউল করিম মৃধা,

উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি কোরবান আলী, জোয়াড়ী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব উল আলম, যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান কাটাশকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ ইমামুল হোসেন,জোয়াড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন আলী

ইউনিয়ন যুবদলের যুগ্ম সাবেক আহবায়ক মোঃ শরিফুল ইসলাম লালসহ বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments