HomeUncategorizedধনবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটিরসভা অনুষ্ঠিত

ধনবাড়ী উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটিরসভা অনুষ্ঠিত

ক্রাইম রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন

 

উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৯) অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় উপজেলা হলরুমে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী`র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দিল আফরোজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম সোবহান, ধনবাড়ী উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান, ধনবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোঃ আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ইসমাইল হোসেন, কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান, ধনবাড়ী মহিলা দলের নেত্রী নুরজাহান বেগম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। আরো বলা হয় উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়।

সভায় অংশগ্রহণকারীরা ধনবাড়ী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

,29/10/2026

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments