Homeজাতীয়ঘুষ নেয়ার ভিডিও প্রকাশের পর ভূমি অফিসের নায়েবকে তলব,অফিস সহকারীকে শো’কজ

ঘুষ নেয়ার ভিডিও প্রকাশের পর ভূমি অফিসের নায়েবকে তলব,অফিস সহকারীকে শো’কজ

রিপোর্ট – মোঃ আমিনূর ইসলাম রাব্বি, ব্যুরো প্রধান, ময়মনসিংহ বিভাগ

সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাজীবপুর ভূমি অফিসের অফিস সহকারীর ঘুষ নেয়ার একটি ভিডিও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। জমি খারিজ করতে লাগে ঘুষ,না পেলে সেই খারিজ এর কাজ বন্ধ থাকে ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের ভূমি অফিসে। এ ঘটনার পরে টাকা ছাড়া ভূমিসেবা না দেওয়ার বিষয়টি নিয়ে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ছানোয়ার হোসেনকে তলব ও অফিস সহকারী আহাম্মদ হোসেনকে শোকজ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সুএে জানান, ভূমি কর্মকর্তার চেয়ার ফাঁকা। টেবিলে দাঁড়িয়ে কাগজপত্র নিয়ে কথা বলছেন অফিস সহকারী আহাম্মদ হোসেন। ৫০০ টাকার বেশ কয়েকটি নোট গুনে আহাম্মদের হাতে দেওয়া হচ্ছে। সেই টাকা নিজের পকেটে ঢোকান আহাম্মদ। সেখানে ১৫ হাজার টাকা ছিল বলে নিশ্চিত করেন আহাম্মদ হোসেন। আহাম্মদ হোসেনের কর্মস্থল পাশের উচাখিলা ইউনিয়ন হলেও বছরখানেক আগে অতিরিক্ত দায়িত্ব পালনে রাজীবপুরে পাঠায় কর্তৃপক্ষ।
পরে গত বৃহস্পতিবার শতাধিক ভুক্তভোগী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দেওয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে। ওই অভিযোগ সূত্রে জানা যায়, রাজিবপুর ইউনিয়ন ভূমি অফিসে সানোয়ার হোসেন কর্মরত আছেন প্রায় ছয় বছর যাবৎ। ভূমি অফিসের পাশেই তাঁর বাড়ি হওয়ায় অফিস চলাকালীন তিনি তাঁর বাড়িতে অবস্থান করেন। ওই অবস্থায় বেশির ভাগ সময়েই ভূমি সেবাগ্রহীতারা অফিস কার্যালয়ে গিয়েও তাঁর দেখা পায় না। যে কারণে ফোনে অথবা সরাসরি নায়েবের সঙ্গে যোগাযোগ করলে তিনি তার অফিস সহায়ক আহাম্মদ এবং প্রতিবেশী ভাতিজা হিরকের সঙ্গে দেখা করতে বলেন। হিরক ইউনিয়ন ভূমি কার্যালয়ের কোনো কর্মচারী নন। তবে তিনি দিনভর অফিসেই থাকেন এবং নায়েবের ঘুষের লেনদেন করেন। হিরক এবং অফিস সহায়ক আহাম্মদ মিলে খারিজ প্রতি ৮ হাজার থেকে ৪০ হাজারেরও ঊর্ধ্বে টাকা ভুক্তভোগীদের কাছ থেকে আদায় করেন।
এ বিষয়ে আহাম্মদ হোসেন বলেন ‘ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
তবে ভুক্তভোগী জাহিদুল ইসলাম উজ্জ্বলের ভাষ্যমতে, তিন বছর ধরে খারিজের জন্য ঘুরছিলেন তিনি। অনেক লোক ধরেও যখন কাজ হয়নি তখন টাকা দেওয়ার ২০ দিনের মধ্যে খারিজটি করে দেওয়া হয়। ২০ শতাংশ জমি খারিজ করতে ১৮ হাজার টাকায় চুক্তি হয় আহাম্মদের সঙ্গে। নায়েবের আত্মীয় ও ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হিরকের সঙ্গে যোগাযোগের পর সে আহাম্মদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। ভিডিও যখন করা হয় তখন ১৫ হাজার টাকা দেওয়া হলেও পরে আরও তিন হাজার টাকা দেওয়া হয়েছে। তিনি বলেন, নায়েব নিজের হাতে টাকা নেন না। আত্মীয় হিরক ও অফিস সহকারী আহাম্মদের মাধ্যমেই টাকা লেনদেন হয়। আরও ৩০ শতাংশ জমি খারিজের জন্য আহাম্মদের হাতে ৪০ হাজার টাকা দেওয়া হয়েছে।
সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) ছানোয়ার হোসেন বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। ভিডিও এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমি কিছু জানিনা। আহাম্মদেই বলতে পারবে।
ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জানান, নায়েবের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, আগামী ২৭ তারিখে অভিযোগকারী ও নায়েবকে তলব করা হয়েছে। অফিস সহকারীর টাকা নেওয়ার ভিডিও দেখার পর তাকে শোকজ করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে ডাকা হয়েছে। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নিতে প্রতিবেদন পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments