Homeজাতীয়শেরপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শেরপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আয়োজনের মধ্যে ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, র‍্যালী, কেক কাটা ও আলোচনা সভা। 

দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্বরে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ নকলা উপজেলা শাখা।

 

সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ নকলা উপজেলা শাখার আহবায়ক আবু হামযা কনক।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান কিরন। 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।

আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের

ত্রাণ ও দুর্যোগ বিষয়ক  সম্পাদক আব্দুল্লাহ হেল খসরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী উৎপল প্রমুখ।

এসময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার তালুকদার, আব্দুর রহিম মোস্তফা, শোয়েব মাহমুদ রিশাদ, আব্দুস ছোবহান ও মাহফুজুল ইসলাম এবং সদস্য কামরান হাসান রাব্বীসহ সকল স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments