HomeUncategorizedউপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজারহাটে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাজারহাটে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

রউফুল আলম, ব্যুরো চীফ,রংপুর।

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন,
ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার সুপ্ত করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন অফিস জানায়,উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন,রাজারহাট উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোহাম্মদ আখতারুজ্জামান,
এটিএম ফিরোজ মন্ডল ও
মোঃ আবু তালেব সরকার।

এদিকে,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হলেন,চাকিরপশার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি
অজয় কুমার সরকার,উপজেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক মো: আব্দুল ওয়াহেদ সরকার,রাজারহাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও বতর্মান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আশিকুর ইসলাম মন্ডল সাবু,রাজারহাট উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো: নাজমুল হক নাজু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন,
মাধবী রানী, কোরাইশী লায়লা ফেরদৌসী,
ফারজানা আক্তার, ও মোছা: রতনা বেগম।

উল্লেখ্য, আগামী ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments