Homeজাতীয়আক্কেলপুরে এক শাড়ি গলায় পেচিয়ে স্বামী স্ত্রীর আত্মহত্যা 

আক্কেলপুরে এক শাড়ি গলায় পেচিয়ে স্বামী স্ত্রীর আত্মহত্যা 

মোঃ আমজাদ হোসেন স্টাফ রিপোর্টার জয়পুরহাট
জয়পুরহাটের আক্কেলপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা নিজ বাড়িতে এক শাড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে থানা পুলিশ। ঘটনাটি উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে ঘটেছে। নিহত স্বামী ওই গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে সুহেল রানা (৪২) এবং স্ত্রী একই গ্রামের মৃত কায়সার মন্ডলের মেয়ে পারুল বিবি (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে প্রতিবেশী আয়েশা সিদ্দিকা তাদের বাড়িতে গাভীর দুধ দিয়ে গিয়ে ডাকাডাকি করেন। এতে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে ঘরের ভিতরে প্রবেশ করে দেখতে পান স্বামী-স্ত্রী একই শাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলে আছে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ঝুলন্ত মরদেহ নামিয়ে নিয়ে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুত্র রিপোর্ট তৈরী করে দুই মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফাজতে নেয়।
প্রতিবেশী আয়েশা সিদ্দিকা বলেন, ‘আমি প্রতিদিনের মতো গাভীর দুধ তাদের বাড়িতে দিতে গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পাই’।
আরেক প্রতিবেশী সাইদুল ইসলাম বলেন, ‘তাদের গত ৫ থেকে ৬ মাস পূর্বে প্রেমের সম্পর্কের মাধ্যমে ২য় বিয়ে হয়। দুজনেরই আগের পক্ষের স্ত্রী ও স্বামী রয়েছে। ছেলেটি অনেক পরিশ্রম করতো। তাদের মধ্যে কোন ঝগড়া বা বিবাদ  আমাদের নজরে পরেনি’।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments