Homeদুর্ঘটনাআশাশুনির দাঁদপুর ওয়ার্ড বিএনপি'র অফিসে পেট্রোল-আগুন

আশাশুনির দাঁদপুর ওয়ার্ড বিএনপি’র অফিসে পেট্রোল-আগুন

জেলা প্রতিনিধি: মোঃ ফরহাদ হোসেন লিটন

 

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে ৮ নং ওয়ার্ড (দাঁদপুর) বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত্র ২ টার দিকে দুর্বৃত্তরা অগ্নিকান্ডের ঘটনা ঘটায় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে বিএনপি অফিসসহ পাশের একটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে অনুমান দেড় লক্ষ টাকার আসবাব, যন্ত্রপাতি ও মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দাঁদপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আহসান উল্লাহ জানান, দাদপুর বাবলুর মোড়ে ওয়ার্ড বিএনপি অফিস প্রতিদিন রাত্র ১০ টা পর্যন্ত খোলা থাকে। ঘটনার রাতে তারা সেখানে কাজ শেষে রাত্র ১০ টার দিকে বাড়িতে যাই। রাত্র ২ টার দিকে মোবাইলে এর খবর পেয়ে সেখানে গিয়ে অগ্নিকান্ডের বিষয় দেখে থানা পুলিশকে খবর দেই।

দোকান মালিক মহাজনপুর গ্রামের শাহেদ আলী জানান, তিনি রাতে বাড়া নিয়ে ব্যবসা করা দোকানে ঘুমিয়ে ছিলাম। আগুনের ধোয়ায় দম বন্ধের উপক্রম হয়ে জেগে যাই। কোন রকমে বাইরে বেরিয়ে চিৎকার করলে দোকান ঘরের মালিক পাশের আঃ অদুদ বেরিয়ে আসলে অফিস খুলে অফিস ও দোকানের আগুন নেভানোর চেষ্টা করি। আগুনে তার দোকানের ২০/৩০ হাজার টাকার মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, এসআই লিটন সহ পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি অবলোকন করেন।

ওয়ার্ড সভাপতি আহসান উল্লাহ বলেন, অগ্নিকান্ডে অফিসের ল্যাপটপ, এলইডি, স্ট্যান্ড ফ্যান, চেয়ার টেবিল, বৈদ্যুতিক মিটার পুড়ে গেছে। আগুনে অনুমান ১ লক্ষ ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments