HomeUncategorizedআহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন রংপুর বাজেট...

আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন রংপুর বাজেট বৈষম্য করা হয়েছে এবারো

হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার

বিরোধীদলীয় বেশিরভাগ এমপি উত্তরাঞ্চলের। পরিকল্পিতভাবে এই উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। বড় কোনো উন্নয়ন পরিকল্পনা রংপুর-কুড়িগ্রামে নেওয়া হয় নাই। এরইমধ্যে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফর করেছেন। কিন্তু এ সফরে কোনো অর্জন নিয়ে আসতে পারেন নাই।’ কথাগুলো বলছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার কুড়িগ্রামের কৃষক সমাবেশ ২০২৬ ও আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কুড়িগ্রামের সদর উপজেলার টগরাই হাট দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন জাতীয় কৃষক শক্তির উদ্যোগে কৃষক সমাবেশ ২০২৬ ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মো. আক্তার হোসেন এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. আতিকুর রহমান মুজাহিদসহ জেলার অন্যান্য নেতারাসমাবেশের মূল প্রতিপাদ্য ছিল ‘কৃষকের শক্তি, জাতীয় মুক্তি’। সমাবেশে সাইদ উজ্জ্বলকে আহ্বায়ক এবং কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিমকে সদস্য সচিব করে জাতীয় কৃষক শক্তির কুড়িগ্রাম জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। কৃষকদের সমস্যার সমাধানে সরকারের ব্যর্থতার সমালোচনা করে বিরোধী দলীয় চীফ হুইপ বললেন, ‘কৃষিকে ধ্বংস করা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র। বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে কৃষিকে শক্তিশালী করতে হবে। কৃষিকে আধুনিকায়ন করতে হবে , কৃষকদের অধিকার নিশ্চিত করতে হবে। এ অধিকার শুধুমাত্র কিছু টাকার কার্ডের বিনিময়ে সম্ভব না । কৃষক কার্ডে কিছু টাকা পাবে। কিন্তু সেটা দিয়ে কৃষকের সমস্যার সমাধান হবে না। কৃষক কার্ডের নামে দুর্নীতি হবে বরং সেটি কৃষকদল, যুবদল, শ্রমিক দলের কাছে যাবে। প্রকৃত কৃষকের কাছে যাবে সেইটার কোনো নিশ্চয়তা নাই।’ সমাবেশে কৃষক শক্তির কাজ নিয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব ও সংসদ সদস্য মো. আখতার হোসেন। তিনি বলছিলেন, ‘আমাদের এই কৃষি প্রধান দেশের কৃষকদের সমস্যার সমাধান করে কৃষকদের পক্ষে জাতীয় কৃষক শক্তি কাজ করে যাবে এটাই আমার প্রত্যাশা।’ সমাবেশে সর্বশেষ বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান। এনসিপি নাহিদ ইসলাম আখতার হোসেন কুড়িগ্রাম কৃষক সমাবেশ ড.আতিকুর রহমান মোজাহিদ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments