HomeUncategorizedএনসিপির" এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে মাওলানা মোখলেছুর রহমান মুরাদ

এনসিপির” এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন, নেতৃত্বে মাওলানা মোখলেছুর রহমান মুরাদ

আজম খান

সিরাজগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিরাজগঞ্জ জেলা শাখার অধীনে আগামী ছয় মাসের জন্য ১২ সদস্যবিশিষ্ট এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মোখলেছুর রহমান মুরাদ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মো. জাহিদুল ইসলাম।

সিরাজগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক মাহমুদ পারভীন রনি এবং জেলা সদস্য সচিব আব্দুল্লাহ-আল-মামুন (লিওন) এ কমিটির অনুমোদন দিয়েছেন।

অনুমোদিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিন সরকার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, যুগ্ম সদস্য সচিব বেলাল মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমেদ, দপ্তর সম্পাদক হাসান বিশ্বাস এবং সহ-দপ্তর সম্পাদক আব্দুল্লাহ জাকারিয়া। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন আল আমিন ও ইয়াকুব আলী শেখ।

 

নবগঠিত এনায়েতপুর থানা কমিটির প্রধান মাওলানা মোখলেছুর রহমান মুরাদ বলেন, “২৪ জুলাইয়ের আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এনায়েতপুর থানাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। জনসাধারণের অধিকার প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এনায়েতপুরকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণ, তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়া হবে।

নতুন এ কমিটির মাধ্যমে এনায়েতপুর থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

আগামী ছয় মাসের জন্য অনুমোদিত এ কমিটি এনায়েতপুর থানা এলাকায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সিরাজগঞ্জ জেলা শাখা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments