Homeসারাদেশসিলেটজাতীয় সাংবাদিক সংস্থা মাধবপুর উপজেলা কমিটি গঠিত সভাপতি কে এম শামসুল হক...

জাতীয় সাংবাদিক সংস্থা মাধবপুর উপজেলা কমিটি গঠিত সভাপতি কে এম শামসুল হক ও সেক্রেটারি রায়হান আহমেদ সম্রাট 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
জাতীয় সাংবাদিক সংস্থার মাধবপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারির স্বাক্ষরিত পত্রে দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা প্রতিনিধি কে এম শামছুল হক আল-মামুনকে সভাপতি এবং দৈনিক আশ্রয় প্রতিদিন মাধবপুর উপজেলা প্রতিনিধি রায়হান আহমেদ সম্রাটকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যের নতুন উপজেলা কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি দৈনিক তথ্য বিচিত্রার প্রতিনিধি সৈয়দ শাহরুখ ইসলাম ও দৈনিক দিনকালের প্রতিনিধি হীরেশ ভট্টাচার্য,
যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক বাংলার দ্রুত প্রতিনিধি নজরুল ইসলাম খান,
সহ-সাধারণ সম্পাদক দৈনিক বিজয়ের প্রতিধ্বনি প্রতিনিধি বিপ্লব আচার্য্য,
সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের প্রতিনিধি বিকাশ বীর,
দপ্তর সম্পাদক দৈনিক স্বাধীনদেশে এনামুল হক আরিফ,
কোষাধ্যক্ষ দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি রাখাল দে,
প্রচার সম্পাদক দৈনিক লোকালয় বার্তা প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম,
নির্বাহী সদস্য দৈনিক ভোরের ডাক প্রতিনিধি আবুল হোসেন সবুজ, দৈনিক হবিগঞ্জের আয়নার প্রতিনিধি কাউছার আহমেদ এবং দৈনিক হবিগঞ্জের জননীর প্রতিনিধি ইয়াছির আরাফাত।
সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের অধিকার রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা পালনে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সকলের সহযোগিতা কামনা করেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments