Homeবিশেষ প্রতিবেদনডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সুমন খান:
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার  খন্দকার গোলাম ফারুক বিপিএম(বার), পিপিএম এর সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গতকাল বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাম্প্রতিক জঙ্গি অভিযান ও গ্রেফতার এবং রাজধানীর আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে দুই দেশের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments