Homeবিশেষ প্রতিবেদনঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের

নিজস্ব প্রতিবেদন:
গাজীপুরের টঙ্গীতে ট্রাকচাপায় আতিকুর রহমান (৪০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানার কয়েক শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। এতে মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।

২৩ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর-গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কারখানা শ্রমিক নিহত আতিকুর রহমান গাইবান্ধা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। শারীরিক প্রতিবন্ধী আতিকুর টঙ্গীর গাজীপুরা এলাকার ইস্টার্ণ টেক্স কারখানায় পোশাক শ্রমিকের কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে গাজীপুরা এলাকার ভাড়া বাড়িতে ফিরছিলেন আতিকুর রহমান। এ সময় কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পারাপার হতে গেলে ঢাকা থেকে ছেড়ে আসা গাজীপুরগামী একটি ট্রাক আতিকুলকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ট্রাক চাপায় আতিকুর রহমান মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কারখানাটির কয়েক শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments