HomeUncategorizedদীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ।

দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমিতে কুরআনের সবক ও পুরস্কার বিতরণ।

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

খাগড়াছড়ির দীঘিনালায় আল হেরা ইসলামি একাডেমির শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় আল হেরা ইসলামি একাডেমির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ইদ্রিস।

 

অনুষ্ঠানে অত একাডেমির,  শিক্ষার্থীরা গজল, হাদিস ও কেরাত পরিবেশন করে। তাদের পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের প্রশংসা কুড়ায়।

অনুষ্ঠানে বেলছড়ি মাদ্রাসার পরিচালক মাওলানা ইলিয়াস শিক্ষার্থীদের পবিত্র কুরআনের সবক প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা ইমাম-মুয়াজ্জিন ঐক্য  পরিষদের সভাপতি মাওলানা মোঃ জামালুল হাচান জামিল, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার নুরুল আফসার মোনাফ, দীঘিনালা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ শামসু রানা, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রাকিব, ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুন্না আজিজ, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামাল।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাসস্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন, রসিকনগর জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল কাদের, হাসিনসনপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আরমান হোসাইন এবং বোয়ালখালী বাজার মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ শামিম আহমেদ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক  মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

আল হেরা ইসলামি একাডেমি সূত্রে জানা যায়, ২০২২ সালে প্রতিষ্ঠানটি চালু হয়। বর্তমানে শিশু শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ১৩০ জন শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে। অনুষ্ঠানে ২৬ জন শিক্ষার্থী পবিত্র কুরআনের সবক গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা একাডেমির শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলের রাস্তা সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, একাডেমিতে যাতায়াতের রাস্তাটি বর্তমানে অত্যন্ত খারাপ। বিশেষ করে বৃষ্টির সময় কাঁচা রাস্তায় পানি ও কাদা জমে যায়। এতে ছোট ছোট শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিতে আসা-যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হয়।

ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুন্না আজিজ বলেন, “আল হেরা ইসলামি একাডেমি প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমার ছেলেও এই একাডেমিতে পড়ে। এখানে অনেক শিক্ষার্থী পড়াশোনা করছে। কিন্তু একাডেমিতে যাতায়াতের রাস্তাটির অবস্থা খুবই খারাপ। বিশেষ করে বৃষ্টির সময় রাস্তায় পানি ও কাদা জমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়। ছোট ছোট শিশুদের কথা বিবেচনা করে রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি একাডেমির সার্বিক উন্নয়নে এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে।

একাডেমির এক শিক্ষার্থীর অভিভাবক মোছাঃ আমেনা বেগম বলেন, আমার মেয়ে আল হেরা ইসলামি একাডেমিতে শিশু শ্রেণিতে পড়ে। আমি তাকে নিয়ে যাতায়াত করি। কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ। কাদা ও পানির কারণে জামা-কাপড় নষ্ট হয়ে যায়। ছোট বাচ্চাদের কথা বিবেচনা করে রাস্তাটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা আল হেরা ইসলামি একাডেমির শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একাডেমির চলাচলের রাস্তাটি সংস্কারের দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments