HomeUncategorizedদৌলতপুরে আল্লার দর্গার রাস্তা ও ড্রেনের শুভ উদ্বোধন

দৌলতপুরে আল্লার দর্গার রাস্তা ও ড্রেনের শুভ উদ্বোধন

দৌলতপুরে আল্লার দর্গার রাস্তা ও ড্রেনের শুভ উদ্বোধন

রাস্তার সঠিক সিডিউল অনুযায়ী কাজ হবে ॥ মাদক ৫০% কঠিন হস্তে দমন করার অঙ্গিকার

—-সংসদ সদস্য রেজ আহাম্মেদ বাচ্চু মোল্লা

মোঃ শাহীন রেজা :

কুস্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাণপুর–কুষ্টিয়া সড়কের আল্লার দর্গায় রাস্তা ও ড্রেনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল দশটায় নুরুজ্জামান বিশ্বাস অডিটরিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার বিকাশ চন্দ্র দাস ও সড়ক বিভাগ কুষ্টিয়া এর নির্বাহী প্রকৌশলী মোঃ মনজুরুল করিম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আসাদুল্লাহ বাচ্চু, বিএনপি’র সিনিয়র নেতা রুহুল কুদ্দুস, সিনিয়র নেতা মঙ্গল সরকার, সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আল্লার দর্গা বাজার কমিটির সভাপতি মিন্টু লস্কর, অনুষ্ঠানটি সঞ্চালন করেন প্রফেসর মাহবুবুর রহমান লস্কর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন একটি সুন্দর রাস্তা আজকে আমরা উপহার দিতে চলেছি, এই রাস্তা ২৪ ফিট চওড়া ঢালাই রাস্তা হবে, যার পাশে একটি সুন্দর ড্রেনেজ ব্যবস্থা থাকবে। হাইস্কুল মাঠের পানি, এলাকার পানি ও রাস্তার পানি ড্রেনের মাধ্যমে গিয়ে হিসনা নদীতে পড়বে। রাস্তার জমিতে কোন প্রকার অবৈধ স্থাপনা থাকবে না, কেউ কোন প্রকার চাঁদা আদায়ের চেষ্টা করলে তাকে আইনের হাতে তুলে দেয়া হবে, রাস্তার সঠিক সিডিউল অনুযায়ী হবে, যদি কোন দূর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া যায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি এলাকা বাসীকে আরো জানান যে, দৌলতপুরে বিভিন্ন জায়গায় রাস্তার কাজ চলছে, এলাকার উন্নয়নে তিনি কাজ করে যাবেন। তিনি মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীকে আইনের আওতায় নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কমপক্ষে ৫০% ভাগ মাদক নিয়ন্ত্রণে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন।এ ছাড়া বিভিন্ন এলাকায় উন্নয়ন মূলক কাজ করে জাচ্ছেন বলে বক্তব্য কারেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী গণ জানান, ড্রেন ও রাস্তায় প্রায় ৩২ কোটি ৪৪ লক্ষ টাকার কাজ হতে চলেছে, তিনি এলাকাবাসীর সকলের সহযোগিতা কামনা করেছেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিগণ ফিতা কেটে কাজের উদ্বোধন করেন এবং পরিশেষে দেশ ও জাতীর কণ্যান কামনা করে দোয়া করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments