Homeজাতীয়নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের মূল দায়িত্ব: র‍্যাব মহাপরিচালক  এম খুরশীদ

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আমাদের মূল দায়িত্ব: র‍্যাব মহাপরিচালক  এম খুরশীদ

মোঃশিহাব উদ্দিন গোপালঞ্জ

র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি ও বিরোধী দল থাকে এবং নির্ধারিত সময় শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকে। এ ক্ষেত্রে আমাদের মূল দায়িত্ব হবে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়।’

বুধবার (৭ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।র‌্যাবপ্রধান বলেন, ‘বিরোধী দল আন্দোলন করতেই পারে, সেটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে দেশের কোনো সম্পদ ধ্বংস ও স্বাভাবিক মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত ঘটালে সেটা কঠিন হাতে দমন করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। র‌্যাব ৭টি বাহিনী নিয়ে কাজ করে এবং কিছু এজেন্ডা রয়েছে। মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর যে জিরো টলারেন্স নীতি রয়েছে, এটা আমাদের প্রধান গুরুত্বপূর্ণ কাজ। কারণ এ দেশ আমাদের, দেশের মানুষ আমাদের। তাই দেশ ও দেশের মানুষকে নিয়ে ভাবনা আমাদের সবচেয়ে বেশি।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments