_মোঃ ওসমান গনি বাবু পাটগ্রাম, প্রতিনিধি _
“বয়স শুধু সংখ্যা, মন তো তরুণ, খেলাই আমাদের প্রাণের স্পন্দন” – এই প্রতিপাদ্যে পাটগ্রাম অবসরপ্রাপ্ত ক্রিকেটার্সদের উদ্যোগে ১ দিনের ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনী-২০২৬ এর ১ম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন লালমনিরহাট-১ পাটগ্রাম-হাতীবান্ধা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ সফিকার রহমান, পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি জনাব এ.কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়ালিউর রহমান সোহেল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ হাফিজুল হক প্রধান এবং পাটগ্রাম উপজেলা বিএনপির দপ্তর ও পল্লী উন্নয়ন-দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জনাব মোঃ শওকত হায়াত প্রধান বাবু।
সভাপতিত্ব করবেন লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও পাটগ্রামের সাবেক ক্রিকেটার জনাব মোঃ ইবাদুজ্জামান বাপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন পাটগ্রাম প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং সাবেক ক্রিকেটার জনাব মোঃ শাইফুল ইসলাম সবুজ। আমন্ত্রণ জানাবেন সাবেক ক্রিকেটার ও টিম ম্যানেজার জনাব মোঃ শাফি আলম খান লাড্ডান।
অনুষ্ঠান পরিচালনায় থাকবে পাটগ্রাম অবসরপ্রাপ্ত ক্রিকেটার্স-২০২৬ কমিটি।


