Homeগনমাধ্যামপাবনা প্রেসক্লাব অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুভ উদ্বোধন 

পাবনা প্রেসক্লাব অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুভ উদ্বোধন 

 

খালেদ আহমেদ :

পাবনা প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে “পাবনা প্রেসক্লাব অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ শুভ উদ্বোধন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় এক আলোচনা ও ক্যারাম খেলে শুভ উদ্বোধন করা হয়।

পাবনা ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এর সভাপতিত্বে এক আলোচনার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়।

আলোচনায় সভাপতি বলেন ক্রীড়া মানুষের মন ও শরীরকে সুস্থ রাখে, একইসাথে পারস্পরিক বন্ধনকে দৃঢ় করে। এ প্রসঙ্গে তিনি দেশের খ্যাতনামা ব্যক্তিত্ব ও পাবনার কৃতিসন্তান, স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর কর্মময় জীবনের কথা স্মরণ করেন। জন্মশতবার্ষিকী উপলক্ষে তিনি স্যামসন এইচ চৌধুরীর দূরদর্শী নেতৃত্ব, সততা, নিষ্ঠা ও সমাজ উন্নয়নে অবদানের ওপর আলোকপাত করেন। তার জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সকলকে দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

আরও বক্তব্য দেন সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, সিনিয়র সহ সভাপতি সিফাত রহমান সনম ও সহ সভাপতি এসএম আলাউদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

 

সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক উৎপল মির্জা, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, ক্রীড়া সম্পাদক ইমরোজ খন্দকার বাপ্পি, কল্যাণ সম্পাদক কলিট তালুকদার, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ হুমায়ুন কবির তপু, ক্রীড়া সংগঠক মাসুদ রানা,

 

কার্যনির্বাহী সদস্য আবু হাসনা মুহম্মদ আইয়ুব, সুশীল কুমার তরফদার, জি কে সাদী, রফিকুল ইসলাম সুইট, আরিফ আহমেদ সিদ্দিকী, মিজানুর রহমান,

 

প্রেসক্লাব সদস্য রাজিউর রহমান রুমি, সাবেক নির্বাহী সদস্য শফি ইসলাম, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সদস্য ও ৭১ টিভির পাবনা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, স্কয়ার সদস্য মাহফুজ আলম, দি ডেইলি গ্লোবাল নেশনের জেলা প্রতিনিধি এমএ ছালাম, সিএসএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ এবং প্রথম আলো ফটো সাংবাদিক হাসান মাহমুদ ডি।

 

আলোচনা শেষে সুভ উদ্বোধন ঘোষনা করেন শিবজিত নাগ। এরপর ক্রীড়া কক্ষে কেরাম বোর্ডে স্ট্রাইক হাতে নিয়ে সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম ও প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান একটি গেম খেলে উদ্বোধন করেন। উপস্থিত সকলে হাত তালি দিয়ে এ আনন্দ উপভোগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments