Homeআলোচনা সভাবাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা

বাঁশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা

মোঃ রেজাউল আজিম,বাঁশখালী প্রতিনিধি:

আগামী ৯ আগস্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)’র বাঁশখালী সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে উপজেলা বিএনপি। সফর ও জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৪টায় বৈলছড়ী-চেচুরিয়া এলাকার এসকেবি কনভেনশন হলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী (পাপ্পা)। উক্ত সভায় সভাপতিত্ব করেন মাস্টার লোকমান আহমদ এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট শওকত ওসমান।

বক্তারা বলেন, ৯ আগস্টের জনসভা দলীয় ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ বহিঃপ্রকাশ হবে। তাই প্রতিটি ইউনিটের নেতাকর্মীকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করে জনসভায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সার্বিক প্রস্তুতি, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সাংগঠনিক সমন্বয় নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়রের একান্ত সচিব আলহাজ্ব মারুফুল হক চৌধুরী, সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, প্রফেসর শহিদুল মোস্তফা, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চেয়ারম্যান আসহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, রেজাউল আজিম রেজা, এম. আব্দুল হক, ফজলুল কাদের, দেলোয়ার আজিম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছির উদ্দিন, সাবেক চেয়ারম্যান মহসিন, যুবদলের আহ্বায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, যুবদল নেতা জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেফাজ উদ্দীনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা।

সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ৯ আগস্টের জনসভা সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments