মোঃ ওসমান গনি বাবু
পাটগ্রাম প্রতিনিধি, লালমনিরহাট
তারিখ: ৩১ আগস্ট ২০২৬
মানুষের দুঃখে পাশে দাঁড়ানোই রাজনীতির মূলমন্ত্র – এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের উদ্যোগে পাটগ্রাম পৌরসভার অসুস্থ ও অসহায় মানুষের বাড়িতে ছুটে গেলেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
রোববার সারাদিন তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকা রোগীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি তাদের হাতে তুলে দেন শুকনো খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
এসময় ওপেল বলেন, “ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভাই আমাদের শিখিয়েছেন ক্ষমতা জনগণের সেবার জন্য। যারা বিছানায় পড়ে কষ্ট করছেন, যাদের পাশে কেউ নেই, তাদের খোঁজ নেওয়াই আমাদের দায়িত্ব।”
হঠাৎ ঘরে নেতাদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক রোগী ও তাদের পরিবার। তারা বলেন, “অনেকদিন পর কেউ আমাদের খবর নিলো। এমপি সাহেব ও ওপেল ভাইয়ের জন্য দোয়া করি।”
এসময় পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।


