_মোঃ ওসমান গনি বাবু পাটগ্রাম প্রতিনিধি _
রাশিয়ায় ভালো চাকরি দেওয়ার নামে ৪ পরিবারের সদস্যদের রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার হয়ে ভুক্তভোগী পরিবারগুলো তাদের স্বজনদের জীবিত ফেরত পাওয়ার অপেক্ষায় পাটগ্রামে মানবন্ধন করেছে।
মানবন্ধন থেকে দোষী ব্যক্তি ও জামায়াতের ৩ নেতাকে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি জনাব এ কে এম মোস্তফা সালাউজ্জামান ওপেল,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেলসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং ভুক্তভোগী পরিবারের স্বজনেরা।

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, অবিলম্বে তদন্ত করে প্রতারকদের গ্রেপ্তার এবং নিখোঁজদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।


