মোঃ ওসমান গনি বাবু পাটগ্রাম প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নর্থ বেঙ্গল বিজনেস ম্যানেজমেন্ট কলেজে ম্যানুয়াল বহির্ভূতভাবে একই পদে একাধিকবার নিয়োগ দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী শিক্ষকেরা।
সোমবার, ১ জুন বিকাল ৫টায় পাটগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত আমিনুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০০৪ সালে অত্র কলেজের অধ্যক্ষ রোজিনা খাতুন ও তার স্বামী প্রতিষ্ঠাতা আব্দুর রউফ বসুনীয়া তাকে ও আরও কয়েকজনকে শিক্ষক ও বিভিন্ন পদে যোগদানের প্রস্তাব দেন। শর্ত ছিল পদ অনুযায়ী ২ থেকে ৬ লক্ষ টাকা কলেজে অনুদান দিয়ে যোগদান করতে হবে। পরবর্তীতে আরও ৪,৫০,০ টাকা দেওয়ার ওয়াদা নেওয়া হয়।
আমিনুর রহমান অভিযোগ করে বলেন, যোগদানের পর জানতে পারেন কারিগরি শিক্ষা বোর্ডের নীতিমালায় ওই পদটি নেই। পরে কলেজ কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করে অন্য পদে নিয়োগ দিয়ে বেতনের ব্যবস্থা করবে বলে জানায়। তার কথায় বিশ্বাস করে তিনি নিয়মিত অফিস করতে থাকেন এবং পরে তাকে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে যোগদান দেখানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি জানতে পারেন কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে নতুন কিছু ব্যক্তির কাছে গোপনে ১২,০,০ টাকার চুক্তিতে আগাম ৬,০,০ টাকা নিয়ে তাদের নিয়োগের সব আয়োজন শেষ করেছে। এছাড়া চাকরির জন্য জমি বিক্রি করে দেওয়া ১,৫০,০ টাকার জমির বর্তমান বাজারমূল্য প্রায় ২৫ লক্ষ টাকা।
সংবাদ সম্মেলনে আমিনুর রহমান দাবি করেন, প্রতারক অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা জাল কাগজপত্র তৈরি করে চলতি মাসের ৬ জুন, শনিবার একটি নিয়োগ পরীক্ষা নেওয়ার পায়তারা করছেন। তিনি প্রশাসন ও কলেজের সভাপতির দৃষ্টি আকর্ষণ করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আমির হামজা, আব্দুল পনি এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট জিয়াউল হক।


