Homeদুর্ঘটনাসাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

তারিখঃ ০৪ আগস্ট ২০২৬।

বিষয়ঃ সাতক্ষীরা শহরস্থ BLISS হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা সংঘটিত হওয়ায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কর্তৃক উদ্ধার অভিযান ও অগ্নি নিয়ন্ত্রণে সহায়তা প্রসঙ্গে।*

জেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন লিটন

অদ্য ০৪ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়ন সদর হতে আনুমানিক ০২ কিলোমিটার দক্ষিণে সাতক্ষীরা শহরস্থ খুলনা মোড় সংলগ্ন চৌরঙ্গীর মোড় পলাশপোল নামক স্থানে বিদ্যমান BLISS হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সংবাদ প্রাপ্তির পর মুহুর্তেই উক্ত অগ্নিকান্ড নিয়ন্ত্রণ এবং বর্ণিত এলাকার নিরাপত্তা নিশ্চিত করণের জন্য অত্র ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৬০৫ লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি সহ ০২ প্লাটুন জনবল প্রয়োজনীয় অগ্নিনির্বাপনী এবং অন্যান্য সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। এছাড়াও ফায়ার সার্ভিসের ০৪টি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। উল্লেখ্য, উক্ত ঘটনায় ক্ষতিগ্রস্থ হাসপাতাল এর সকল রোগীদের বিজিবি এবং ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তায় অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments