Homeজাতীয়কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা...

কক্সবাজারের টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ এলাকায় অভিযান পরিচালনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার

এম এস হান্নান ব্যুরোচীফ,
র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত ১৮ জুলাই ২০২৩ খ্রিঃ অনুমান ২১.১৫ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ পরিচালনার করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ হাসিম নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিস্তারিত পরিচয় মোঃ হাসিম (২৬), পিতা-মৃত  মুহিব উল্লাহ, সাং-মিস্ত্রিপাড়া শাহপরীর দ্বীপ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পৌঁছানোর পূর্বেই একজন মাদক ব্যবসায়ী দ্রুত পালিয়ে যায় মর্মে ধৃত ব্যক্তির নিকট থেকে জানা যায়। আটককৃত মাদক কারবারী জানায়, সে এবং পলাতক ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িত। তারা পরস্পর যোগসাজসে অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments