HomeUncategorizedখুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন অস্ত্রধারীকে গ্রেফতার...

খুলনা শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন অস্ত্রধারীকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

মোঃ মিজানুর রহমান খুলনা জেলা প্রতিনিধি

 

২৯ অক্টোবর ২০২৬ ইং তারিখ, রাত ০৩:৩৫ ঘটিকার সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপি, খুলনার সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। ছাহিল মাহমুদ (২৫), পিতা: সওগাতুল আলম ছগীর, সাং: চানমারি বাজার, থানা: খুলনা সদর, ২। শাহাদাত হোসেন শুভ (২৩), পিতা: বারেক হাওলাদার, সাং: মোহাম্মদিয়া পাড়া, থানা: লবণচরা, উভয় জেলা: খুলনা।

 

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments