HomeUncategorizedচাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের হয়রানির প্রতিবাদে মানববন্ধন

মোঃ শাহিন শওকত জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের পরিবারের সদস্যদের হয়রানির প্রতিবাদ এবং দুই ছেলে স্বাস্থ্য বিভাগের অফিস সহায়ক মো. মেহেদী হাসান ও সাবেক এএসআই আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে শিবগঞ্জ ডাকবাংলোর সামনে সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে প্রায় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও ভুক্তভোগী পরিবারের সদস্য অংশ নেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলা রশিদ সনু, ভুক্তভোগী মেহেদী হাসান ও সাবেক এএসআই আল মামুনের পিতা বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ও আরিফ আলী।

 

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হয়রানি বন্ধ করতে হবে। পাশাপাশি মো. মেহেদী হাসান ও আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে মামলাটি প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

 

বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা যেন হয়রানির শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments