Homeমানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এর আয়োজনে প্রতীকী কর্মবিরতি

চাঁপাইনবাবগঞ্জে সারাদেশের ন্যায় নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ এর আয়োজনে প্রতীকী কর্মবিরতি

ফয়সাল আজম অপু, নিজস্ব প্রতিবেদকঃ
তিন দিনের আল্টিমেটাম শেষে আগামী ১ ও ২ অক্টোবর দেশের সকল হাসপাতালে কর্মবিরতিতে নামছেন চাঁপাইনবাবগঞ্জের নার্স ও মিডওয়াইফরা।

এ কর্মবিরতি চলাকালীন হাসপাতালে জরুরী ও মুমূর্ষু রোগীদের সেবায় নার্স ও মিডওয়াইফ স্কোয়াড সেবা দেবে।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া এক দফা “সে ফর ওয়ান পয়েন্ট ডিমান্ভ” এর দাবি পূরণ না হওয়ায় তিন দিনের আল্টিমেটাম শেষে গতকাল রবিবার এই কর্মসূচি ঘোষণা করে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মো: শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর সংস্কার পরিষদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক দফা দাবি পূরণের লক্ষ্যে সরকারকে তিন কর্মদিবসের সময় দেয়। কিন্তু সরকার এই সময়ের মধ্যে তাদের দাবির পক্ষে কোন প্রকার ইতিবাচক সাড়া না দেওয়ায় সংস্কার পরিষদ এই কর্মসূচী পালনের সিদ্ধান্ত নিয়েছে।

দাবিতে বলা হয়েছিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল থেকে সকল ক্যাডারদের প্রত্যাহার করে যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে কর্মবিরতির আগের দিন আজ সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি ও লাল ব্যাজ ধারণ করেন নার্স, মিডওয়াইফ ও শিক্ষার্থীরা।

কর্মবিরতির সময় হাসপাতালের জরুরী বিভাগ, ইমার্জেন্সি ওটি, ডায়ালাইসিস, আইসিইউ, সিসিইউ, পিআইসিইউ, এইচডিইউ ইউনিট কর্মবিরতির আওতামুক্ত থাকবে বলেও জানান আন্দোলনকারীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments