HomeUncategorizedচিরবিদায় নিলেন লেখক এম এ ফাত্তাহ

চিরবিদায় নিলেন লেখক এম এ ফাত্তাহ

রউফুল আলম, ব্যুরো চীফ, রংপুর:

রংপুরের প্রখ্যাত সাহিত্য সংগঠন লেখক সংসদ, রংপুর-এর সাধারণ সম্পাদক, বর্ষীয়ান কবি, সাহিত্যিক ও সমাজসেবক এম এ ফাত্তাহ আর নেই। তিনি গত ২৬ মে ২০২৬ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুম এম এ ফাত্তাহ দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং লেখক সংসদ রংপুরের প্রাণ হিসেবে পরিচিত ছিলেন। তিনি পেশাগত জীবনে ব্যাংকের একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করলেও সাহিত্যপ্রেম তাকে সবসময় সক্রিয় রেখেছিল। ব্যস্ততার মাঝেও তিনি নিয়মিত সাহিত্যচর্চা, সংগঠন পরিচালনা এবং নতুন লেখকদের উৎসাহ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে রংপুরের সাহিত্য অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, লেখক, কবি ও শুভানুধ্যায়ীরা তার শূন্যতা গভীরভাবে অনুভব করছেন। লেখক সংসদের নেতৃবৃন্দ জানান, তিনি ছিলেন অত্যন্ত সদালাপী, মানবিক ও দায়িত্বশীল একজন সংগঠক, যার অবদান সংগঠনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ব্যক্তিগত জীবনে তিনি বহু গ্রন্থের প্রণেতা ছিলেন। জীবনের শেষ সময়ে লেখা তার একটি আলোচিত কবিতা “বাবাদের বুড়ো হতে নেই” পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল।
সহকর্মীদের স্মৃতিচারণে উঠে আসে, অসুস্থতার সময়েও তিনি অতিথিপরায়ণতা ও আন্তরিকতায় সবার হৃদয় জয় করেছিলেন। তার বাসভবনে সহকর্মীদের আপ্যায়নের স্মৃতি আজও সবার মনে গেঁথে আছে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লেখক সংসদ রংপুরের সভাপতি, সাহিত্য সম্পাদক, সদস্যবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments