Homeজাতীয়দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখলীতে নৌকার মাঝি হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী...

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঁশখলীতে নৌকার মাঝি হলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি

মোঃ রেজাউল আজিম বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এবারসহ টানা তিনবার নৌকা প্রতীক পেলেন তিনি। রোববার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির হাতে মনোনয়নের চিঠি তুলে দেন।  এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনিত প্রার্থীদের চিঠিতে সাক্ষর করেন।

মোস্তাফিজুর রহমান চৌধুরীর মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে বাঁশখালীর আনাচে কানাচে সকল স্তরের নেতা কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার উঠতে শুরু করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাঁশখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments