HomeUncategorizedনাটোরে রমজান মাসে কাজের চাঁপে ব্যস্ত ৫ ভূমি তহসিলদার

নাটোরে রমজান মাসে কাজের চাঁপে ব্যস্ত ৫ ভূমি তহসিলদার

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার

নাটোরের সিংড়া উপজেলায়, রমজান মাসে ভূমি সেবার কাজের চাঁপে ব্যস্ততায় সময় কাটছে ৫ ভূমি তহসিলদারের। সেবা গ্রহিতারা নির্বিঘ্নে সেবা পাচ্ছেন। বেশ কিছুদিন আগে সারাদেশে সার্ভারের সমস্যার ত্রুটির কারণে ভূমি সেবা বন্ধ থাকায় সেবা গ্রহিতারা সেবা থেকে বঞ্চিত ছিলেন। কিন্তু এখন অনলাইন সার্ভার সচল থাকার কারণে নিমিষেই সেবা পাচ্ছেন সকল গ্রহিতারা।

নামজারীর আবেদন থেকে শুরু করে, ডিসি আর এর টাকা জমা দেয়া পর্যন্ত এখন অনলাইন সিস্টেম সচল আছে ভূমি অফিসগুলোতে। সেই সাথে ভূমি অফিসে বেরেছে কাজের চাঁপ। ব্যস্ততায় থাকার পরেও গ্রহিতাদের স্বয়ং সম্পুর্ন ভাবে রমজান মাসে রোজা রেখেও সেবা দিয়ে আসছেন ৫ জন ভূমি তহসিলদার।

সরেজমিনে গিয়ে দেখা ও জানা যায়, সিংড়া উপজেলার, লালোর, সুকাশ, ডাহিয়া, ইটালি, রামানন্দ খাজুরা ইউনিয়ন ভূমি অফিসগুলোতে, ভূমি সহকারী কর্মকর্তা, রিয়াজুল ইসলাম, আমিনুর রহমান, তাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ও উপ সহকারী কর্মকর্তা রাকিবুল ইসলাম গ্রহিতাদের সঠিক সেবা দিয়ে আসছেন।

এবিষয়ে সিংড়া উপজেলার সভাপতি ও সিনিয়র ভূমি সহকারী কর্মকর্তা রিয়াজুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন। ভূমি ডিজিটাল সেবার নীতিমালা কে অনুসরণ করে ভূমি অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। তৃণমূল পর্যায়ে এ সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক, ইউএনও, এ্যসিল্যান্ড, মহদয়ের দিক নির্দেশনায় ও ভূমি নীতিমালা কে সামনে রেখে ডিজিটাল ভূমি সেবা গ্রাহকের কাছে পৌঁছানো আমাদের লক্ষ্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments