Homeজাতীয়নাটোর ৪ আসনে নৌকা প্রতীকে বিজয়ী সিদ্দিকুর রহমান পাটোয়ারী

নাটোর ৪ আসনে নৌকা প্রতীকে বিজয়ী সিদ্দিকুর রহমান পাটোয়ারী

মোঃ সোহাগ আরেফিন গুরুদাসপুর নাটোর প্রতিনিধি.
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে সংসদ সদস্য পদে দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি নৌকা প্রতীক নিয়ে দুই উপজেলায় পেয়েছেন ১১৩৫৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বদ্বী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন ট্রাক প্রতিকে পেয়েছেন ৯০৭৪৮ ভোট।

রবিবার রাত আটটায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা। তার দেওয়া তথ্যমতে কোনো বিশৃঙ্খলা ছাড়াই সকাল ৭টা থেকে বিকাল চারটটা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোট গ্রহণ চলে ১৬৭টি কেন্দ্রে। এরমধ্যে গুরুদাসপুরের ৬৮ কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৩ হাজার ৪০৯ ভোট ও বড়াইগ্রামের ৯৯ কেন্দ্রে পেয়েছে ৮০১৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বিদ্বী ট্রাকের প্রার্থী আসিফ আব্দুল্লাহ গুরুদাসপুরে পেয়েছেন ৫৪ হাজার ৮৮১ ভোট ও বড়াইগ্রামে পেয়েছেন ৩৫৮৬৭ ভোট। ২২৮৩৪ ভোট বেশি পেয়ে নৌকা বিজয়ী।

গত বছরের সেপ্টেম্বর মাসে নাটোর-৪ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বিদ্বীতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সিদ্দিকুর রহমান। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তাকেই নৌকা দেয় আওয়ামী লীগ। তার সাথে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। তিনি প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের ছেলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments