মোঃ ওসমান গনি বাবু পাটগ্রাম প্রতিনিধি_
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত একাধিক ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক।
দিবাগত রাতে উপজেলার তেলিপাড়া, কাফির বাজার ও বাংলাবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়।
অভিযানে নদী ও বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত মেশিনগুলো ভাঙচুর করা হয়। এ সময় ওসি নাজমুল হককে নিজ হাতে হাতুড়ি দিয়ে মেশিন ভাঙতে দেখা যায়। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


