Homeনির্বাচন সংবাদপিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি...

পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের মানববন্ধন

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ#
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদের অন্তর্ভুক্ত করে গণভোটের দাবিসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন মোড়ে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন জামায়াতের জেলা আমীর মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী।
নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান। বাতেনখাঁ মোড়ে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান এবং সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম। এছাড়াও বড় ইন্দারা মোড়ে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওঃ আবু বকর।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদে উল্লিখিত ধারাগুলো কার্যকর করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে পিআর পদ্ধতি প্রবর্তন করে গণভোটের মাধ্যমে জাতীয় ঐকমত্য গড়ে তুলতে হবে। দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় জামায়াতের ৫ দফা দাবি বাস্তবায়ন সময়ের দাবি।
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে একযোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জামায়াতের নেতা-কর্মী ও সাধারণ জনগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত ছিলেন।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments