Homeজাতীয়বগুড়ায় যমুনা নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

বগুড়ায় যমুনা নদীতে গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ

রাশেদ, বিশেষ প্রতিনিধিঃ

 

 

বগুড়ার সারিয়াকান্দিতে কালিতলা গ্রোয়েনে বেড়াতে এসে যমুনা নদীতে গোসলে নেমে সাদিকুল ইসলাম সাদেক (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের ঘটনা ঘটেছে। সাদিকুল বগুড়া সদরের লতিফপুর কলোনি এলাকার আরমান সিদ্দিকের ছেলে এবং বগুড়া সদরের একটি মাদ্রাসার ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১ জুন (বৃহস্পতিবার) দুপুরে সাদিকুল তার ৯ জন সহপাঠীদের সাথে উপজেলা কালিতলা গ্রোয়েন বাঁধ এলাকায় বেড়াতে এসে দুপুর ২.৩০টায় একটি নৌকা ভাড়া নিয়ে যমুনা নদী পার হয়ে বাটির চরে গোসল করতে নামলে এক পর্যায়ে সাদিকুল গভীর পানিতে তলিয়ে যায়।
তার সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় নিজ নিজ বাড়িতে চলে যায়। সাদিকুল বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর জানতে পারে সে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।
নিখোঁজের কথা শুনে পরিবারের পক্ষ থেকে শুক্রবার সকালে সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কে সংবাদ দেওয়া হয়। সংবাদ পেয়ে সারিয়াকান্দি ফায়ার সার্ভিসের একটি দল, রাজশাহী ডুবুরি দল এবং স্থানীয় এলাকাবাসী নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে ঘটনাস্থলে অনুসন্ধান কাজ অব্যাহত রেখেছেন।
সারিয়াকান্দি ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুদ পারভেজ  বলেন, শুক্রবার সকালেই রাজশাহী ডুবুরি দলকে কল করা হয়েছিল। তারা সকাল ১১টায় ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার কাজ শুরু করে দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments