Homeজাতীয়বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

বগুড়ার শেরপুরে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৩

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃ
বগুড়ার শেরপুর উপজেলায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলায় সোমবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন, রনবীরবালা দুলাল হোসেনের ছেলে রাহিম হোসেন (২৪), গেলাপুর এলাকার রমজান আলীর ছেলে রানা পারভেজ (২৬) ও বারদুয়ারী পাড়া হাটখোলা এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে রুহুল আমিন ওরফে নাদিম (২৬)।
মামলা সুত্রে জানা যায়, খানপুর ইউনিয়নের রনবীরবালা এলাকার দুলাল হোসেনের ছেলে রাহিম হোসেনের বাড়ীতে রাত ১১টার দিকে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে তিনজন ব্যক্তি। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে এসআই সাচ্চু বিশ্বাস সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালান করে। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রাহিম, রানা ও নাদিমকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ১০৫পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এবং বিভিন্ন মামলায় গ্রেপ্তারকৃত ১৩জনকে জেল হাজতে প্রেরণ কারা হয়েছে। আমাদের অভিযান অব্যহত থাকবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments