HomeUncategorizedবরুড়া পৌর ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা, আগের বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে...

বরুড়া পৌর ৭১ কোটি টাকার বাজেট ঘোষণা, আগের বছরের তুলনায় বরাদ্দ বেড়েছে প্রায় তিন গুণ

  1. মহিবুল্লাহ্ ভূঁইয়া কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লার বরুড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭১ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৭২৫ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১২টায় পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অধিবেশনে এই আয়-ব্যয়ের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন পৌরসভার দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।

উল্লেখ্য, পূর্ববর্তী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ২৭ কোটি ৬২ লাখ ৯ হাজার ৯১৯ টাকা। সে হিসাবে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বেড়েছে প্রায় তিন গুণ, যা পৌরসভার উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণের একটি স্পষ্ট সংকেত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পৌরসভার মেয়র ও পৌর প্রশাসক আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বাজেট অধিবেশনে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান বাজেটের সারসংক্ষেপ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মহসিনুর রহমান খান।

বাজেট অধিবেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরুড়া বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. কবির হোসেন পাটোয়ারি, পৌরসভা বিএনপির সেক্রেটারি মো. মফিজুল ইসলাম এবং পৌরসভার প্রকৌশলী কাজী শাখাওয়াত হোসেন। এ ছাড়া বরুড়া প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান রনি, সেক্রেটারি মো. ইলিয়াস আহম্মদ, দপ্তর সম্পাদক ওমর ফারুক ও অর্থ সম্পাদক আজিজুর রহমান অনুষ্ঠানে অংশ নেন।

আরও উপস্থিত ছিলেন বরুড়া বাজার কমিটির অর্থ সম্পাদক মাহবুবুর রহমান, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইকরামুল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হাসেম এবং সাংবাদিক মাসুদ মজুমদার প্রমুখ।

স্থানীয়দের প্রত্যাশা, বর্ধিত এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকায় অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং সামগ্রিক উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments