Homeনির্বাচন সংবাদবাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন

আঃ জলিল, স্টাফ রিপোর্টার

যশোর: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বাগআঁচড়া-নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বাগআঁচড়া হাইস্কুল কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

মোট ১,২২৬ জন ভোটারের মধ্যে ১,১৩৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সন্ধ্যায় ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিজয়ীদের তালিকা:

  • সভাপতি: আজিজুর রহমান বাবু (৭৩০ ভোট)

  • সাধারণ সম্পাদক: আব্দুর রাজ্জাক (৭৬৫ ভোট)

  • সহ-সভাপতি: তাজরুল ইসলাম ও ইউনুস আলী

  • যুগ্ম সম্পাদক: জাকির হোসেন

  • সহ-সাধারণ সম্পাদক: কামরুজ্জামান লাল্টু

  • সাংগঠনিক সম্পাদক: লিটু ও মন্টু সরদার

  • প্রচার সম্পাদক: উজ্জ্বল কবির

  • কোষাধ্যক্ষ: আবুল কালাম

  • দপ্তর সম্পাদক: শামীম হোসেন

  • ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: বাসার বিশ্বাস

  • শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক: জামসেদ আলী

  • সড়ক সম্পাদক: আরশাদ হোসেন সন্টু

  • সমাজকল্যাণ সম্পাদক: তবিবর রহমান

  • কার্যনির্বাহী সদস্য: আব্দুল আজিজ ও আল-আমিন

শান্তিপূর্ণ নির্বাচন ব্যবস্থাপনা

নির্বাচনের সার্বিক তত্ত্বাবধান করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রবিউল হোসেন। ভোট গ্রহণের জন্য ১২টি বুথে দায়িত্ব পালন করেন ১৭ জন প্রিজাইডিং অফিসার। মনিটরিং টিমে ছিলেন ১২ জন, স্বেচ্ছাসেবক ১৩ জন এবং নিরাপত্তায় নিয়োজিত ছিলেন ৩৫ জন পুলিশ সদস্য। শ্রম অধিদপ্তরের কর্মকর্তারাও নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নিজ নিজ প্রার্থীর বিজয়ে উল্লাসে মেতে ওঠেন ভোটার ও সমর্থকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments