HomeUncategorizedবায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাহে রমজানে বিশেষ অবদানে সমমনা পুরস্কার এনামুল হক...

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মাহে রমজানে বিশেষ অবদানে সমমনা পুরস্কার এনামুল হক দোলন

স্টাফ রিপোর্টার:পবিত্র মাহে রমজান ২০২৫ ইং। বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লী কমিটির উদ্যোগে, জাতীয় মসজিদ প্রাঙ্গনে রোজাদারদের সম্মানে মাসব্যাপী ইফতার মাহফিল আয়োজনে বিশেষ অবদানের জন্য বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও  ক্রেস্ট প্রদান কালে উপস্থিত ছিলেন ব্যবসায়ী গ্রুপের প্রতিনিধি হিসেবে ব্যবসায়ী গ্রুপের সাবেক সফল সাধারণ সম্পাদক ও মুসল্লী কমিটির উপদেষ্টা শিল্পপতি ও বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, শিক্ষা অনুরাগী জনাব এনামুল হক খান দোলন বাবাগ এর অন্যান্য নেতৃবৃন্দ এবং মুসল্লী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব সহ মুসল্লী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ইফতারের আয়োজন বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ২০২৫ ।প্রতিদিন তিন হাজার থেকে ৪০০০লোকের ইফতারের আয়োজন করা হয়েছিল সফলভাবে পবিত্র রমজানে ৩০ দিনে এই আয়োজন শেষ করেন। জনাব এনামুল হক দোলন রমজানের প্রতিদিন সকল ধরনের ব্যবসায়ীদের সাথে আলাদাভাবে ইফতারের শরিক ছিলেন। পবিত্র ইফতারে মুসল্লিদের সাথে ইফতারের পূর্বে মুনাজাতের আয়োজন করা হয়েছিল প্রতিদিন তিনি দেশের মানুষের জন্য ও ফিলিস্তানির জনগণের শান্তি কামনা ও মাগফেরাতের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। অতীত ইতিহাসে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এত বড় আয়োজন কেউ করতে পারেনি জনাব এনামুল হক খান দোলন সাহেব সকল ব্যবসায়ীদের সহযোগিতা নিজে উদ্যোক্তা হিসেবে পবিত্র মাহে রমজানে মুসল্লিদেরকে পেট ভরে ইফতারের ব্যবস্থা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments