নিজস্ব প্রতিবেদক, হাসান মাহমুদ জয় স্টাফ রিপোর্টার
উলিপুর: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী সংগঠনের সকল সাংগঠনিক দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত এবং পারিবারিক ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
গতকাল ১৬ জুলাই ২০২৬ তারিখে তিনি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর তার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পেশ করেন।
পদত্যাগপত্রে আকাশ চৌধুরী উল্লেখ করেন যে, তিনি এখন পর্যন্ত অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে এসেছেন। সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থেকে ছাত্রসমাজের অধিকার আদায়ে কাজ করার অভিজ্ঞতাকে তিনি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অভিহিত করেন।
পদত্যাগের কারণ সম্পর্কে তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক নানা ব্যস্ততার চাপে সংগঠনের অর্পিত দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। সংগঠনের কাজের গতিশীলতা এবং স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই তিনি পূর্ণ সজ্ঞানে এবং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন।
দায়িত্ব পালনকালীন সময়ে যদি তার অজান্তে Pets ধরনের ভুলত্রুটি হয়ে থাকে, তবে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন। একই সাথে, সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের সহযোগিতার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।


