Homeআলোচনা সভারূপসায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

রূপসায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

আজিজুল ইসলাম, খুলনা।

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপসা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পূর্ব রূপসা ব্যাংক চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।

 

রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য মোল্যা এনামুল কবীর, মোল্যা রিয়াজুল ইসলাম।

বক্তব্য রাখেন রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, রবিউল ইসলাম রবি, এসএম আঃ মালেক, মহিউদ্দীন মিন্টু, খান আনোয়ার হোসেন, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, মিকাইল বিশ্বাস, খন্দকার শরিফুল ইসলাম, ইলিয়াজ হোসেন, রূপসা উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, ফিরোজ মাহমুদ, ফিরোজ মীর, বনি আমিন সোহাগ, আরিফ মোল্যা, রেজাউল ইসলাম রেজা, জাহিদুল ইসলাম রবি, শাহজাহান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, মুক্তাদির বিল্লাহ, ইউনুচ গাজী, রাজু দাস, মোকাররম হোসেন, সাজ্জাত হোসেন, কামরুজ্জামান নান্টু, মাঈনুল হাসান, রহিমা আক্তার নয়ন, মিজানুর রহমান, নাঈম আহম্মেদ, সাইফুল মোল্যা, হালিম মোড়ল, মোঃ রয়েল, জান্নাতুন নাঈম ও রাজু শেখসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠান শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষ থেকে রূপসার পদ্মবিলে মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেঙ্গু মশা নিধনে ব্যবহৃত দুটি ফগার মেশিন এবং মশা নিধনের ওষুধ বিতরণ করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments