আঃজলিল স্টাফ রিপোর্টারঃ–
যশোরের শার্শা বাগআঁচড়া ডক্টর মশিউর রহমান মহিলা কলেজে উৎসব মুখর পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত।
বুধবার (৪ নভেম্বর )কলেজের নিজস্ব হলরুম মিলনায়তনে আয়োজিত পবিত্র কোরআন তেলোয়াত ও গিতাপাঠের মধ্য দিয়ে কলেজ শিক্ষক হুমায়ন কবীর ও কলেজ শিক্ষার্থী সাবিয়া আফরোজ মিতু এবং শান্তা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রায় ১২৫ নবীন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর মশিউর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মোঃঈমান আলী। তিনি বলেন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গুণগত মান বজায় রাখা, নৈতিকতা অনুসরণ ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল হয়ে শিক্ষার প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন পাশাপাশি শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতা চর্চার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরো বলেন ড.মশিউর রহমান মহিলা কলেজেের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকার নাসা বিষ্ণানি ২০১০সালে তিনি নিজস্ব অর্থানে তিন তলা একাডেমি ভবনের কলেজটি প্রতিষ্টিত করেন। পাশাপাশি প্রতিবছর মেয়েদের শিক্ষাবৃত্তি এবং শিক্ষার্থীরদের মাঝে বিনামূল্যে বই বিতরন করে থাকেন, এবং এই কলেজ থেকে মিডিকেলে চান্সপ্রাপ্ত ছাত্রীদের খরজের ব্যায়ভার ও বহন করে থাকেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন, যা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি, অনুপ্রেরণামূলক বক্তব্য ও অভিজ্ঞ শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন পূর্বক বিষয়ে আলোকপাত করা হয়।
এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে।
এছাড়াও নবীন বরণ উপলক্ষে আগত নতুন শিক্ষার্থীদের পদচারণায় সকাল থেকেই মুখরিত ছিল পুরো ক্যাম্পাস। নতুন পরিবেশে নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিতে বিভাগগুলোতে চলছিল পরিচিতি পর্ব। বিভাগগুলোতে আগত নতুন শিক্ষার্থীদের প্রথমেই ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান।
শিক্ষার্থীরা এ অনুষ্ঠানের মাধ্যমে অত্র কলেজের সুযোগ-সুবিধা, অ্যাকাডেমিক কার্যক্রম ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। কলেজের প্রশাসন নবাগত শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে সব ধরনের সহায়তা দেয়ার আশ্বাস দেয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নতুন শিক্ষার্থীদের শুভ কামনা জানিয়ে মধ্যার্ন ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করেন।
প্রেরক,
আঃজলিল
স্টাফ রিপোর্টার


