Homeজাতীয়শার্শা পাঁচভূলাট সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১৪ পিস সোনারবার উদ্ধার

শার্শা পাঁচভূলাট সীমান্ত থেকে ভারতে পাচারকালে ১৪ পিস সোনারবার উদ্ধার

আঃজলিল,স্টাফ রিপোর্টারঃ–

 

 

 

যশোরের শার্শা উপজেলার পাঁচভূলাট সীমান্ত থেকে ভারতে পাচারকালে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবি। এ সময় পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি সদস্যরা

বুধবার (৩১ মে) রাত ১১ টার দিকে বিজিবি অভিযান চালিয়ে সোনার চালানটি আটক করে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে, শার্শা সীমান্ত দিয়ে সোনার একটি চালান ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সীমান্তবর্তী পাঁচভূলােট গ্রামস্থ সাহেবের আমবাগানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল একজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে এবং সে টহল দলের নিকটবর্তী আসলে তাকে থামতে বলে।

এসময় সে না থেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল তাকে ধাওয়া করলে তার সাথে থাকা মোড়ানো একটি গামছা শূন্য লাইন হতে ২০ গজ উপরে ইছামতি নদীর তীরে ফেলে নদী সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল গামছাটি তল্লাশি করে এক কেজি ৬৩১ গ্রাম ওজনের ১৪ পিস সোনার বার উদ্ধার করে। সোনার বারগুলো গামছার ভিতরে কস্টেপ দ্বারা পেচানো অবস্থায় অভিনব কায়দায় লুকায়িত ছিল। যার  সিজার মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।

এ ব্যাপারে খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, শার্শার পাঁচ ভূলােট সীমান্ত পথ দিয়ে ভারতে পাচারের সময় একটি সোনার চালান মালিকবিহীন উদ্ধার করা হয়েছে। সোনার চালানটি ট্রেজারিতে জমা দেয়া হয়েছে বলে তিনি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments