Homeসারাদেশচট্টগ্রামশিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করলো মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করলো মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করলো মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি

চাঁদপুর, ২০ জুলাই:
অবসরকালীন ভাতা ও কল্যাণ ভাতা অবসরের তিন মাসের মধ্যে প্রদানের দাবি, সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা নিশ্চিতকরণ এবং শতভাগ উৎসব বোনাস প্রদানের দাবিতে চাঁদপুরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

রবিবার বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন সমিতির চাঁদপুর জেলা সভাপতি মো. বিলাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, ফরিদগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান ও জেলা কমিটির সদস্য মো. শাহ আলম।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতির ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অবসরের পর তাদের প্রাপ্য ভাতা ও সুবিধা পেতে দীর্ঘ সময়ক্ষেপণ ও ভোগান্তির শিকার হতে হয়। এতে অনেক শিক্ষক মৃত্যুর আগেও তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হন। এছাড়া বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানে বৈষম্য রয়েছে, যা শিক্ষক সমাজের জন্য অযৌক্তিক ও অসাংবিধানিক।

শিক্ষক নেতারা দ্রুত এসব দাবি পূরণের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments