Homeআলোচনা সভাশেরপুরের ঝিনাইগাতীতে নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের মতবিনিময় সভা

শেরপুরের ঝিনাইগাতীতে নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলামের মতবিনিময় সভা

জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী)  আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম দলীয় নেতাকর্মী ও সুধীজনের  সাথে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছেন।

১৪ জানুয়ারি রবিবার বিকেলে  ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের অফিসের সামনে ওই সভা হয়।

ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নবনির্বাচিত সংসদ সদস্য এডিএম শহীদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও আমিরুজ্জামান লেবু, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন সালেম, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মোফাজ্জল হোসেন চাঁন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু তাহের প্রমুখ।

অনুষ্ঠানে ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বছির আহমেদ বাদল ও ওসি (তদন্ত) মো. আবুল কাশেম।

সভায় শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ও সকল ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments