Homeজাতীয়শেরপুরে বাস চাপায় এক গৃহবধূ নিহত 

শেরপুরে বাস চাপায় এক গৃহবধূ নিহত 

মাসুম বিল্লাহ, শেরপুর বগুড়াঃ
ঢাকা বগুড়া মহাসড়ক পারাপারের সময় বাস চাপায়  গঙ্গা রানী (৪৫) নামের এক গৃহবধূ  নিহত হয়েছে।
নিহত গঙ্গারানী বিশালপুর ইউনিয়নের উদগ্রামের  সুনীল চন্দ্রের স্ত্রী।
শনিবার ৯ জুলাই দুপুর আড়াইটার দিকে  শেরপুর বাসস্ট্যান্ড ওয়ালটন শোরুম এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়,  বিশাল পুর থেকে প্রয়োজনীয় কাজে শেরপুর বাস স্ট্যান্ডে আসে।  এ সময় রাস্তার পশ্চিমপাড় থেকে পূর্ব পাড়ে যাওয়ার  সময় অজ্ঞাত নামা বগুড়া গামি একটি বাস  তাকে চাপা দেয়।  এতে ঘটনার স্থলেই গঙ্গা রানী নিহত হয়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ জানান,  বাস পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারে নিকট হস্তান্তর করা হবে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments