Homeআইন আদালতসাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

সাবেক এমপি হেনরি স্বামীসহ গ্রেফতার

সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাব।

সোমবার মৌলভীবাজারের বর্ষিজোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৪ অগাস্ট সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডের মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গত ৫ই অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তারা সিরাজগঞ্জ থেকে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তারা মৌলভীবাজারে অবস্থান করেন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে র‍্যাব।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments