Homeজাতীয়সিনিয়র সচিব পদোন্নতি পাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন করেন....... আবদুল্লাহ...

সিনিয়র সচিব পদোন্নতি পাওয়ার পর বঙ্গবন্ধুর সমাধিতে আইজিপির শ্রদ্ধা নিবেদন করেন……. আবদুল্লাহ আল মামুন 

সুমন খান:
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নিত হওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ।
আইজিপি গতকাল সোমবার (০৪ সেপ্টেম্বর ২০২৩) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি পবিত্র ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
পরে আইজিপি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ আইজিপির সাথে ছিলেন।
উল্লেখ্য, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার),  পিপিএম-কে সিনিয়র সচিবের মর্যাদা দিয়ে গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments