HomeUncategorized২৩৮ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষার ফল গায়েব

২৩৮ শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষার ফল গায়েব

নিজেস্ব প্রতিবেদন রাজশাহী।

রাজশাহী শহরের ২৩৮ শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল ‘গায়েব’ হয়ে গেছে। তারা ১১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পরীক্ষা দিয়েছিল রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে। তারা এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ছে।

একজনও বৃত্তি না পাওয়ায় অভিভাবকরা ধারণা করছেন, তাদের খাতা হয়তো হারিয়ে গেছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলের অসংগতি দূরীকরণ, পুনর্মূল্যায়ন এবং সঠিক ফলাফল প্রকাশের দাবিতে গতকাল সকালে শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেছেন অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকরা। স্মারকলিপি দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে। মানববন্ধন থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়।

ফলাফল না পাওয়া ১১ বিদ্যালয় হলো রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেরোখাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অন্নদাসুন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটবনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আটকোষি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রেলওয়ে স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, গৌরহাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজশাহী বোর্ড মডেল উচ্চবিদ্যালয়ের প্রাথমিক শাখা। এসব বিদ্যালয়ের একজন শিক্ষার্থীরও বৃত্তির ফলাফল আসেনি। রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান জানান, এ বিদ্যালয়ে ১১টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। গত রবিবার সারা দেশের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হয়।

কিন্তু এ কেন্দ্রে যারা পরীক্ষা দিয়েছিল তাদের একজনও বৃত্তি পায়নি। তাঁর ধারণা, এই ২৩৮ শিক্ষার্থীর ফলাফলই হয়নি। অভিভাবক সৈয়দ আবদুল মুনিম কাজল বলেন, ‘এক কেন্দ্রের ২৩৮ শিক্ষার্থীর কেউ বৃত্তি পাবে না, এটা হতেই পারে না। হয়তো খাতা হারিয়ে গেছে। আমরা তদন্তের দাবি জানাই।

’ বোয়ালিয়া থানা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘অভিভাবকরা আমার কাছে আসছেন। আবেদন করছেন।

বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। ’ প্রাথমিক বৃত্তি পরীক্ষার জেলা কমিটির সদস্যসচিব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আনোয়ার হোসেন বলেন, ‘এতগুলো খাতা হয়তো হারিয়ে যায়নি। ফলাফল প্রস্তুতের সময় কারিগরি ত্রুটির কারণে এটি হতে পারে। অধিদপ্তর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments