Homeআলোচনা সভাকেএমপির উদ্যোগে যানজট মুক্ত ও ইজিবাইক পশিক্ষণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেএমপির উদ্যোগে যানজট মুক্ত ও ইজিবাইক পশিক্ষণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আজিজুল ইসলাম, খুলনা

খুলনা মহানগরীকে যানজট মুক্ত করতে উদ্যোগ নিচ্ছে কেএমপি । এজন্য সড়কে চলাচলে করণীয় ও বর্জনীয় বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদান করে। ২৩ এপ্রিল বুধবার সকাল ১০ টায় কেএমপির বয়রাস্থ পুলিশ লাইন্স ড্রিলশেডে। নগরীর ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত পুলিশ কমিশনার(এন্ডএফ) আবু রায়হান মুহাম্মদ সালেহ, পিপিএম উপ পুলিশ কমিশনার, সদর দপ্তর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পুলিশ সুপার (সিএসবি) (অতি, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত বিশেষ, এম, এম শাকিলুজ্জামান
, শেখ মনিরুজ্জামান মিঠু , উপ-পুলিশ কমিশনার(এফএন্ডবি),শফিকুল ইসলাম , উপ পুলিশ কমিশনার (প্রসিকিউশন) ,মোহাম্মদ তাজুল ইসলাম উপ পুলিশ কমিশনার,মোঃ আবু তারেক উপ পুলিশ কমিশনার (দক্ষিণ বিভাগ),বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা উপ পুলিশ কমিশনার (উত্তর বিভাগ), মেরিনা আক্তার উপ পুলিশ কমিশনার (অতি, দায়িত্ব পিওএম), মোহাম্মদ আনোয়ার হোসেন উপ পুলিশ কমিশনার (ডিবি), সুদর্শন কুমার রায় উপ পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ),। এর প্রশিক্ষণের সময়ে বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশ করেন,চার্জিং ইজিবাই মালিক ও চালক, এর মধ্যে,মোঃ নুরুল ইসলাম লিটন,নাজমুল শাজাহান,নুরুল হুদা খান মোঃ সুমন,মোঃ মনির হোসেন, শাহানা রহমান, মানিক মিয়া প্রমুখ। খুলনায় ট্রাফিক সংকট আছে কিনা? দৈনিক ফুলতলা প্রতিদিনের স্পেশাল করেসপন্ডে মোঃ মাসুম সরদারের এমন প্রশ্নের জবাবে, জুলফিকার আলী হায়দার বলেন, ট্রাফিক সংকট থাকলেও আমাদের চ্যালেঞ্জ আমরা খুলনা নগরীকে যানজট মুক্ত করব এবং ইজি বাইক চালকদের মাঝে কোন বৈষম্য থাকবে না আইনশৃঙ্খলা মেনে ট্রেনিং এর মাধ্যমে মহানগরীতে ইজি বাইক চলাচল করলে যানজট মুক্ত হবে বলে আশা করেন। তিনি আরো বলেন, পাঁচ হাজার চালককে ট্রেনিং এর আওতায় আনার ঘোষণা দেন তিনি, এ বিষয়ে চালক মালিক দের পক্ষে সন্তুষ্ট জানিয়ে নুরুল ইসলাম লিটন বলেন, আপনার এই মহতী উদ্যোগ আগে কখনো নেয়া হয়নি আপনাকে ধন্যবাদ আমরা ও চেষ্টা করব গ্রাফিক আইন মেনে সুন্দরভাবে ইজিবাইক চালাবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments